আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বাবা-ছেলের সম্পর্ক কেবল পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, পেশাদার জগতেও। আর সেই মুহূর্তগুলো যদি হয় কিং খান শাহরুখ এবং তার ছেলে আরিয়ান খানের, তবে তা ভক্তদের জন্য এক বিশেষ চমক। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে।

এই সিরিজে আরিয়ান খান লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতাদের পরিচালনা করেছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল, এই তালিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি। হ্যা, আরিয়ান খান তার বাবা শাহরুখকে পরিচালনা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, এবার সেই শুটিংয়ের কিছু বিরল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, আরিয়ান বেশ গম্ভীরভাবে তার বাবা শাহরুখ খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করছেন। যেন পরিচালক তার শিল্পীকে শটের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’-এর শ্যুটিংয়ের এই দুটি ছবি শেয়ার করেছে। ছবি প্রকাশ্যে আসার পরই বাবা-ছেলের এই জুটি ভক্তদের ভালোবাসায় ভেসেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘দু’জনেই তাদের কাজের প্রতি আন্তরিক।’

এই পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন অনুরাগীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজন হিট জুটি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে তারা ছায়া, সিম্বা এবং মুসাফা একসঙ্গে।’ যদিও কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।’ আবার পরিচালকের ভূমিকায় আরিয়ানের আন্তরিকতা দেখে একজন অনুরাগী লিখেছেন, ‘পরিচালকরা এভাবেই কাজ সম্পন্ন করেন।’

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনার পর, এবার শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকেও ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছেন। বাবা-মেয়ের জুটিকে এবার দেখা যাবে ‘কিং’ ছবিতে। বর্তমানে এই ছবির শুটিং চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরিয়ানের নির্দেশে শট দিচ্ছেন বলিউড বাদশাহ

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বাবা-ছেলের সম্পর্ক কেবল পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, পেশাদার জগতেও। আর সেই মুহূর্তগুলো যদি হয় কিং খান শাহরুখ এবং তার ছেলে আরিয়ান খানের, তবে তা ভক্তদের জন্য এক বিশেষ চমক। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে।

এই সিরিজে আরিয়ান খান লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো অভিনেতাদের পরিচালনা করেছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল, এই তালিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি। হ্যা, আরিয়ান খান তার বাবা শাহরুখকে পরিচালনা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, এবার সেই শুটিংয়ের কিছু বিরল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, আরিয়ান বেশ গম্ভীরভাবে তার বাবা শাহরুখ খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করছেন। যেন পরিচালক তার শিল্পীকে শটের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’-এর শ্যুটিংয়ের এই দুটি ছবি শেয়ার করেছে। ছবি প্রকাশ্যে আসার পরই বাবা-ছেলের এই জুটি ভক্তদের ভালোবাসায় ভেসেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘দু’জনেই তাদের কাজের প্রতি আন্তরিক।’

এই পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন অনুরাগীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজন হিট জুটি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে তারা ছায়া, সিম্বা এবং মুসাফা একসঙ্গে।’ যদিও কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।’ আবার পরিচালকের ভূমিকায় আরিয়ানের আন্তরিকতা দেখে একজন অনুরাগী লিখেছেন, ‘পরিচালকরা এভাবেই কাজ সম্পন্ন করেন।’

উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনার পর, এবার শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকেও ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছেন। বাবা-মেয়ের জুটিকে এবার দেখা যাবে ‘কিং’ ছবিতে। বর্তমানে এই ছবির শুটিং চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com