মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই চাপাতির এলোপাতাড়ি কুপে ছোট ভাই খুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  হবিগঞ্জ শহরের যশেরআব্দায় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই রনির চাপাতির এলোপাতাড়ি কুপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় গরুবাজার খোঁয়াই বাঁধে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত মনির হোসেন পেশায় একজন কসাই। সে বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বড় ভাই মাদকাসক্ত রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতে সদর থানার এসআই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন,‘ তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ইশরাক

» আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে : তাসনিম জারা

» ভোটের চিত্র পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা

» জীবনে এই প্রথম ভোট দিলাম এবং আমি নিজেই প্রার্থী: নুর

» ভোট দিয়ে আফরোজা আব্বাস বললেন, ‘উপস্থিতি ভালো, আমরা আশাবাদী’

» হেরে যাওয়ার ভয়ে অরাজকতার চেষ্টা করলে জনগণ জবাব দেবে: বিএনপি প্রার্থী

» জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ ইসলাম

» ভোট দিলেন নৌবাহিনীপ্রধান

» মেহেরপুরের ৫ কেন্দ্রে হামলা-সংঘর্ষে আহত ১৮, আটক ৩

» ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই চাপাতির এলোপাতাড়ি কুপে ছোট ভাই খুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  হবিগঞ্জ শহরের যশেরআব্দায় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই রনির চাপাতির এলোপাতাড়ি কুপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় গরুবাজার খোঁয়াই বাঁধে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত মনির হোসেন পেশায় একজন কসাই। সে বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বড় ভাই মাদকাসক্ত রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তার উপস্থিতিতে সদর থানার এসআই লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন,‘ তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com