আমিরাতে শুরু হচ্ছে প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য এক দারুণ খবর। প্রবাসের মাটিতে এবার দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের ৮টি বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত হয়েছে ৮টি দল। এই দলগুলো নিয়ে শুরু হতে চলেছে আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’। ইতিমধ্যেই দলগুলো তাদের প্রথম ধাপের অনুশীলন বা প্র্যাকটিস শুরু করেছে।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের ফুটবলকে বাঁচিয়ে রাখার এ যেন এক প্রাণবন্ত প্রচেষ্টা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এই প্রথম কোনো বড় পরিসরে ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।

আয়োজক কমিটি জানিয়েছে, খেলায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি দল অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন বলেন, প্রবাসের মাটিতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর। প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা।

আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের আগেই দলগুলো পুরোদমে অনুশীলন শুরু করেছে। খেলোয়াড়দের মাঝে উত্তেজনা আর কোচরা নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত। অনুশীলনে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রদেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলাররাও। মাঠের এই প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মূল টুর্নামেন্টে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।

সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরাতে শুরু হচ্ছে প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য এক দারুণ খবর। প্রবাসের মাটিতে এবার দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের ৮টি বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত হয়েছে ৮টি দল। এই দলগুলো নিয়ে শুরু হতে চলেছে আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’। ইতিমধ্যেই দলগুলো তাদের প্রথম ধাপের অনুশীলন বা প্র্যাকটিস শুরু করেছে।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের ফুটবলকে বাঁচিয়ে রাখার এ যেন এক প্রাণবন্ত প্রচেষ্টা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এই প্রথম কোনো বড় পরিসরে ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।

আয়োজক কমিটি জানিয়েছে, খেলায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি দল অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন বলেন, প্রবাসের মাটিতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর। প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা।

আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের আগেই দলগুলো পুরোদমে অনুশীলন শুরু করেছে। খেলোয়াড়দের মাঝে উত্তেজনা আর কোচরা নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত। অনুশীলনে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রদেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলাররাও। মাঠের এই প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মূল টুর্নামেন্টে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।

সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com