সাড়ে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।

রবিবার  সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টা থেকে  নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটক পড়ে কয়েকশ যানবাহন। দীর্ঘ সময় যাত্রী ও চালকদের অপেক্ষা করতে হয়।

ফেরিঘাটে আটকে থাকা যাত্রী মো. সোহেল মিয়া বলেন, ‘আমাদের সকাল ১০টায় ঢাকা যাওয়ার কথা ছিল। আমরা ভোরে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ভোর ৪টায় কুয়াশার কারণে আমরা ফেরিঘাটে আটকা পড়ে যাই। পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা সিরিয়ালে রয়েছি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। রবিবার সাড়ে ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে বলে জানান কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

» বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী

» ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাড়ে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।

রবিবার  সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টা থেকে  নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় আটক পড়ে কয়েকশ যানবাহন। দীর্ঘ সময় যাত্রী ও চালকদের অপেক্ষা করতে হয়।

ফেরিঘাটে আটকে থাকা যাত্রী মো. সোহেল মিয়া বলেন, ‘আমাদের সকাল ১০টায় ঢাকা যাওয়ার কথা ছিল। আমরা ভোরে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ভোর ৪টায় কুয়াশার কারণে আমরা ফেরিঘাটে আটকা পড়ে যাই। পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা সিরিয়ালে রয়েছি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। রবিবার সাড়ে ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে বলে জানান কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com