দুই পক্ষের কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে কিশোর নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে এনেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী ওই এলাকার মানিক মিয়ার ছেলে এবং স্থানীয়  কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাতে আঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকার কারণে হত্যাকাণ্ডের মূল ঘটনা জানা নেই। তবে শুনেছি মেলায় আগত দুই পক্ষের সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানার পর আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

» ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: পাটওয়ারী

» শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

» পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

» জামায়াত-শিবিরের অপকর্ম টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে : আবিদ

» প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

» সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

» নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

» ভোট দিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

» দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত বাবর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই পক্ষের কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে কিশোর নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে এনেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী ওই এলাকার মানিক মিয়ার ছেলে এবং স্থানীয়  কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাতে আঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকার কারণে হত্যাকাণ্ডের মূল ঘটনা জানা নেই। তবে শুনেছি মেলায় আগত দুই পক্ষের সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানার পর আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com