জন্মদিনে কলকাতায় অমিতাভের ‘চল্লিশা পাঠ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন কখনোই থামে না। এবারও তার ব্যতিক্রম হলো না। গত ১১ অক্টোবর, যখন শাহেনশাহ অমিতাভ পা রাখলেন ৮৩ বছরে, তখন কলকাতার একদল অনুরাগী আয়োজন করলেন অভিনব এক শ্রদ্ধানুষ্ঠান— ‘অমিতাভ চল্লিশা পাঠ’। পাতায় পাতায় বচ্চনের বন্দনা, ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদে ভরে উঠেছিল আয়োজনস্থল।

এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই পূজার্চনা। সঞ্জয় শুধু অমিতাভের অন্ধভক্তই নন, বরং বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রতি বছরই অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন ভক্তরা। এবারের বিশেষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

শুধু কলকাতায় নয়, ভারতের অন্যান্য রাজ্যেও প্রতিবছর অমিতাভের জন্মদিনে ভক্তরা আয়োজন করেন কেক কাটা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা অনুষ্ঠান।
চলচ্চিত্রের এই কিংবদন্তির প্রতি এমন ভক্তি ও ভালোবাসা এখন বলিউডে এক বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মদিনে কলকাতায় অমিতাভের ‘চল্লিশা পাঠ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন কখনোই থামে না। এবারও তার ব্যতিক্রম হলো না। গত ১১ অক্টোবর, যখন শাহেনশাহ অমিতাভ পা রাখলেন ৮৩ বছরে, তখন কলকাতার একদল অনুরাগী আয়োজন করলেন অভিনব এক শ্রদ্ধানুষ্ঠান— ‘অমিতাভ চল্লিশা পাঠ’। পাতায় পাতায় বচ্চনের বন্দনা, ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদে ভরে উঠেছিল আয়োজনস্থল।

এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই পূজার্চনা। সঞ্জয় শুধু অমিতাভের অন্ধভক্তই নন, বরং বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

প্রতি বছরই অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন ভক্তরা। এবারের বিশেষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

শুধু কলকাতায় নয়, ভারতের অন্যান্য রাজ্যেও প্রতিবছর অমিতাভের জন্মদিনে ভক্তরা আয়োজন করেন কেক কাটা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা অনুষ্ঠান।
চলচ্চিত্রের এই কিংবদন্তির প্রতি এমন ভক্তি ও ভালোবাসা এখন বলিউডে এক বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com