চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, লোহা ব্যবসায়ী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবাররাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের ওসি আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকা থেকে চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যার পর শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।

যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

» ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: পাটওয়ারী

» শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

» পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

» জামায়াত-শিবিরের অপকর্ম টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে : আবিদ

» প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

» সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

» নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

» ভোট দিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

» দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত বাবর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, লোহা ব্যবসায়ী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবাররাতে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের ওসি আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরীর বাড়ির সামনে থেকে ঢাকা থেকে চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। সন্ধ্যার পর শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলমসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।

যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com