গুলি করে মোটরসাইকেল-মোবাইল ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খিলগাঁও এলাকায় গভীর রাতে বাসায় ফেরার পথে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছিনতাইকারীর গুলিতে আহত হয় মো. নাফিজ। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

‎ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, আমার ছেলে যাত্রাবাড়ী তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে বাঁধা দিলে পরে আমার ছেলের বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, খিলগাঁও বনশ্রী নন্দী পাড়া তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছে। আমরা জানতে পেরেছি তার কাছে থেকে দুটি মোবাইল, মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগের চিকিৎসা চলছে আহত যুবকের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

» ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: পাটওয়ারী

» শান্তিপূর্ণভাবে ভোট চললে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে: সালাম

» পরাজয়ের আশঙ্কায় বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে: মজিবুর রহমান মঞ্জু

» জামায়াত-শিবিরের অপকর্ম টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে : আবিদ

» প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে : শিবির সভাপতি

» সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

» নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

» ভোট দিলেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

» দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত বাবর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুলি করে মোটরসাইকেল-মোবাইল ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খিলগাঁও এলাকায় গভীর রাতে বাসায় ফেরার পথে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছিনতাইকারীর গুলিতে আহত হয় মো. নাফিজ। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

‎ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, আমার ছেলে যাত্রাবাড়ী তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে বাঁধা দিলে পরে আমার ছেলের বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, খিলগাঁও বনশ্রী নন্দী পাড়া তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছে। আমরা জানতে পেরেছি তার কাছে থেকে দুটি মোবাইল, মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগের চিকিৎসা চলছে আহত যুবকের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com