জুলাই যোদ্ধাদের বাধায় বাস বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরীর শিকারি কান্দা বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে এই মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এসময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।

বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

তবে শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ওই জুলাই যোদ্ধা বিকেল পাঁচটার দিকে ইউনাইটেড বাস কাউন্টারে আসেন। এসময় ঢাকায় যাওয়ার জন্য সামনের ইউনাইটেড গাড়িতে উঠতে চান। কিন্তু চালকসহ শ্রমিকরা পরের গাড়িতে যেতে বলেন। এ নিয়ে জুলাই যোদ্ধাসহ শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

তিনি বলেন, গাড়ি বন্ধ করতে হলে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধুমাত্র ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে কাজ করে অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই যোদ্ধাদের বাধায় বাস বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরীর শিকারি কান্দা বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে এই মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এসময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।

বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

তবে শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ওই জুলাই যোদ্ধা বিকেল পাঁচটার দিকে ইউনাইটেড বাস কাউন্টারে আসেন। এসময় ঢাকায় যাওয়ার জন্য সামনের ইউনাইটেড গাড়িতে উঠতে চান। কিন্তু চালকসহ শ্রমিকরা পরের গাড়িতে যেতে বলেন। এ নিয়ে জুলাই যোদ্ধাসহ শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

তিনি বলেন, গাড়ি বন্ধ করতে হলে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধুমাত্র ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে কাজ করে অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com