কলেজছাত্রকে যৌন নিপীড়ন: ইতালি প্রবাসী ‘কিং মাসুদ’ গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বরিশালের গৌরনদীতে কলেজছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ইতালি প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার মাসুদ সরদার ওরফে কিং মাসুদ (৩৫) খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ৭ অক্টোবর গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা ও মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে ডেকে নিয়ে কিং মাসুদ যৌন নিপীড়ন করে। এ ঘটনায় মাসুদসহ তিনজনের বিরুদ্ধে ৮ অক্টোবর থানায় মামলা করেন ছাত্রের বাবা।

মামলার পর আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে র‌্যাব কিং মাসুদকে পুলিশে হস্তান্তর করে। দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় কিং মাসুদ ভুক্তভোগীকে সহপাঠী কমলাপুর গ্রামের লোকমান সরদারের ছেলে ইমন সরদারের মাধ্যমে সমরসিংহ বাজারে নিয়ে আসে। এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানে ইল্লা বাসস্ট্যান্ডে নেয়। সেখান থেকে কিং মাসুদ ও ইমন ওই কলেজছাত্রকে সঙ্গে নিয়ে অপর অভিযুক্ত খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের ঘরে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর নিলয় ও ইমন ঘরের বাইরে চলে যায়। পরে কিং মাসুদ কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কলেজছাত্রকে যৌন নিপীড়ন: ইতালি প্রবাসী ‘কিং মাসুদ’ গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বরিশালের গৌরনদীতে কলেজছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ইতালি প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার মাসুদ সরদার ওরফে কিং মাসুদ (৩৫) খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ৭ অক্টোবর গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা ও মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে ডেকে নিয়ে কিং মাসুদ যৌন নিপীড়ন করে। এ ঘটনায় মাসুদসহ তিনজনের বিরুদ্ধে ৮ অক্টোবর থানায় মামলা করেন ছাত্রের বাবা।

মামলার পর আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে র‌্যাব কিং মাসুদকে পুলিশে হস্তান্তর করে। দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় কিং মাসুদ ভুক্তভোগীকে সহপাঠী কমলাপুর গ্রামের লোকমান সরদারের ছেলে ইমন সরদারের মাধ্যমে সমরসিংহ বাজারে নিয়ে আসে। এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানে ইল্লা বাসস্ট্যান্ডে নেয়। সেখান থেকে কিং মাসুদ ও ইমন ওই কলেজছাত্রকে সঙ্গে নিয়ে অপর অভিযুক্ত খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের ঘরে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর নিলয় ও ইমন ঘরের বাইরে চলে যায়। পরে কিং মাসুদ কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ভ্যানে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com