দীর্ঘদিন পরে এবার সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। যেখানে যাচ্ছি সেখানেই নির্বাচনি আমেজ লক্ষ করা যাচ্ছে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলো ছিল সম্পূর্ণ ফেক (ভুয়া) নির্বাচন। দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশে এবার একটি রিয়াল (সত্যিকারের) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে ব্যক্তিগত সফরে এসে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন– সম্প্রতি এনসিপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক। তারা গেলো ১৪ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফরমেন্স করেছেন, হয়তোবা কেউ কম করেছেন। তারা এই দেশেরই সন্তান, এই দেশেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তারা এমন কোনও জায়গা নেই, দুর্নীতি করেনি। তারা মডেল মসজিদ নির্মাণের নামে সেখানেও কোটি কোটি টাকা লুটপাট করেছে।’

সরকার সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করছে বলেনও এ সময় জানান প্রেস সচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দীর্ঘদিন পরে এবার সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। যেখানে যাচ্ছি সেখানেই নির্বাচনি আমেজ লক্ষ করা যাচ্ছে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলো ছিল সম্পূর্ণ ফেক (ভুয়া) নির্বাচন। দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশে এবার একটি রিয়াল (সত্যিকারের) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে ব্যক্তিগত সফরে এসে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন– সম্প্রতি এনসিপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক। তারা গেলো ১৪ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফরমেন্স করেছেন, হয়তোবা কেউ কম করেছেন। তারা এই দেশেরই সন্তান, এই দেশেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তারা এমন কোনও জায়গা নেই, দুর্নীতি করেনি। তারা মডেল মসজিদ নির্মাণের নামে সেখানেও কোটি কোটি টাকা লুটপাট করেছে।’

সরকার সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করছে বলেনও এ সময় জানান প্রেস সচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com