কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, অভিযোগ ট্রাম্পের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নোবেল প্রাপ্তির জন্য মুখিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার দাবি করছেন বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন কিনা তা এখনও নিশ্চিৎ নয়। এসবের মধ্যেই নোবেল শান্তি পুরস্কারের তীব্র আকাঙ্ক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরী বারাক ওবামার কৃতিত্বের সমালোচনা করেছেন।

ওবামার বিরুদ্ধে ‘কিছুই না করা’ এবং ‘দেশকে (যুক্তরাষ্ট্র) ধ্বংস করার’ অভিযোগ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি এটি কোনো পুরস্কারের জন্য করেননি।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন যে, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় নোবেল পেয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’

২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান। যদিও এ ঘটনা অনেককে হতবাক করেছিল এবং এ নিয়ে নানা আলোচনাও ছিল। সূত্র : ডেইলি মেইল ও এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, অভিযোগ ট্রাম্পের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নোবেল প্রাপ্তির জন্য মুখিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার দাবি করছেন বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন কিনা তা এখনও নিশ্চিৎ নয়। এসবের মধ্যেই নোবেল শান্তি পুরস্কারের তীব্র আকাঙ্ক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরী বারাক ওবামার কৃতিত্বের সমালোচনা করেছেন।

ওবামার বিরুদ্ধে ‘কিছুই না করা’ এবং ‘দেশকে (যুক্তরাষ্ট্র) ধ্বংস করার’ অভিযোগ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি এটি কোনো পুরস্কারের জন্য করেননি।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন যে, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় নোবেল পেয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’

২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান। যদিও এ ঘটনা অনেককে হতবাক করেছিল এবং এ নিয়ে নানা আলোচনাও ছিল। সূত্র : ডেইলি মেইল ও এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com