জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ডেপুটি হাইকমিশনার মি. ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মিস আনা পিটারসনসহ অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন ।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আলোচনার শুরুতে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা— বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসময় হাইকমিশনার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান করার বিষয়ে এবং বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ডেপুটি হাইকমিশনার মি. ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মিস আনা পিটারসনসহ অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন ।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আলোচনার শুরুতে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা— বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসময় হাইকমিশনার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান করার বিষয়ে এবং বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com