বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না : সাইফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউডের ‘নবাব’ খ্যাত সাইফ আলি খান সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট। নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে পা রাখা এই অভিনেতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে নিজেকে বদলে নিয়েছেন তা নিয়ে।

তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে— স্ত্রী বা প্রেমিকার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। এ বিষয়ে সাইফের স্বীকারোক্তি বেশ স্পষ্ট ও বাস্তবসম্মত। তিনি বলেন, ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না।’

সাইফ জানান, নব্বইয়ের দশকে যখন তিনি কাজ শুরু করেন, তখন অনেকে তাকে ‘এত সুযোগ পাওয়ার জন্য ভাগ্যবান’ বলতেন। তবে সে সময় তিনি ‘সেরা সিনেমা’ বা ‘প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ’ পাচ্ছিলেন না।

দীর্ঘদিন কাজ করতে করতে সাইফ একটা বিষয় বুঝতে পারেন সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘হেলদি কম্পিটিশন’ (সুস্থ প্রতিযোগিতা) থাকলে তার অভিনয় আরও ভালো হয়। আর ঠিক এই কারণেই তিনি মনে করেন, প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়। সুস্থ প্রতিযোগিতা বা কাজের চাপ বজায় রাখতে এমন ব্যক্তিগত সম্পর্ক সেটে না থাকাটাই শ্রেয় বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, সাইফ তার বর্তমান স্ত্রী-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না : সাইফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউডের ‘নবাব’ খ্যাত সাইফ আলি খান সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট। নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে পা রাখা এই অভিনেতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে নিজেকে বদলে নিয়েছেন তা নিয়ে।

তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে— স্ত্রী বা প্রেমিকার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। এ বিষয়ে সাইফের স্বীকারোক্তি বেশ স্পষ্ট ও বাস্তবসম্মত। তিনি বলেন, ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না।’

সাইফ জানান, নব্বইয়ের দশকে যখন তিনি কাজ শুরু করেন, তখন অনেকে তাকে ‘এত সুযোগ পাওয়ার জন্য ভাগ্যবান’ বলতেন। তবে সে সময় তিনি ‘সেরা সিনেমা’ বা ‘প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ’ পাচ্ছিলেন না।

দীর্ঘদিন কাজ করতে করতে সাইফ একটা বিষয় বুঝতে পারেন সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘হেলদি কম্পিটিশন’ (সুস্থ প্রতিযোগিতা) থাকলে তার অভিনয় আরও ভালো হয়। আর ঠিক এই কারণেই তিনি মনে করেন, প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়। সুস্থ প্রতিযোগিতা বা কাজের চাপ বজায় রাখতে এমন ব্যক্তিগত সম্পর্ক সেটে না থাকাটাই শ্রেয় বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, সাইফ তার বর্তমান স্ত্রী-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com