দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আর. পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনও বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। যেই মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং আগামীকাল সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আর. পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনও বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। যেই মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং আগামীকাল সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com