খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোন বিকল্প নেই।

আজ সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ রহ. এর সাহেবজাদা ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. এর জামাতা হযরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে আমীরে মজলিস অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে বলেন, সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’য় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়-সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

» সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

» ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

» সড়কে বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার: সড়কমন্ত্রী

» পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

» দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী

» নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

» স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

» নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে

» বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ পরীক্ষার্থী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোন বিকল্প নেই।

আজ সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ রহ. এর সাহেবজাদা ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. এর জামাতা হযরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে আমীরে মজলিস অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে বলেন, সংগঠনের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’য় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে।

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়-সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com