পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা ৭জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এড. এসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার  রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল পৌর শহরের আরশিনগর এলাকায় নিয়মিত টহলে ছিল। এসময় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। বিষয়টি জানতে চাইলে পুলিশ তাদের জানায়, সড়কে চাঁদা তোলা হাইকোর্টের নিষেধাজ্ঞা সাপেক্ষে অবৈধ। পরে দুইজনকে আটক করলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এর আগে সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন। এমনকি নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের

» পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

» সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

» স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

» ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা

» ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা

» জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

» বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা ৭জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এড. এসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার  রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল পৌর শহরের আরশিনগর এলাকায় নিয়মিত টহলে ছিল। এসময় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। বিষয়টি জানতে চাইলে পুলিশ তাদের জানায়, সড়কে চাঁদা তোলা হাইকোর্টের নিষেধাজ্ঞা সাপেক্ষে অবৈধ। পরে দুইজনকে আটক করলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এর আগে সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন। এমনকি নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com