জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: বিএনপির যুগ্ম মহাসচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল) বলেছেন, যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।

আজ রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিব উন নবী খান আরও বলেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?

‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল পুনর্গঠন করা হবে। এ ছাড়া তেরখাদায় কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্যসচিব নাজিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: বিএনপির যুগ্ম মহাসচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল) বলেছেন, যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।

আজ রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিব উন নবী খান আরও বলেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?

‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল পুনর্গঠন করা হবে। এ ছাড়া তেরখাদায় কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্যসচিব নাজিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com