ট্রলারসহ ডাকাত গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

আজ ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরবর্তীতে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল থেকে তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা ৫ কৃষকের সঙ্গে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। রাতের আঁধারে বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল ট্রলারটি ঘিরে ফেলে, কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলারটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতার ডাকাত কামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রলারসহ ডাকাত গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

আজ ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। পরবর্তীতে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল থেকে তরমুজবোঝাই ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা ৫ কৃষকের সঙ্গে প্রায় ১০ হাজার পিস তরমুজ ছিল, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। রাতের আঁধারে বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল ট্রলারটি ঘিরে ফেলে, কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলারটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতার ডাকাত কামাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com