দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে আজ বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন।

দূর্গাপূজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মণ্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুক্লা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব-এ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল-এ স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব-এ অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল-এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল-এ অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি-তে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক।

মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল-এ সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড়-সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল পাড়-হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

» নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

» নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

» তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

» ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

» আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: জামায়াত আমির

» জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

» জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

» নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

» ‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে আজ বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন।

দূর্গাপূজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মণ্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুক্লা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব-এ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল-এ স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব-এ অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল-এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল-এ অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি-তে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক।

মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল-এ সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড়-সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল পাড়-হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com