২৪ বিপ্লবের রক্ষাকবজ জুলাই সনদ: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেন, জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষাকবজ। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনোভাবে মেনে নেবে না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রোকনিয়াত কোনো পদ-পদবি নয় বরং এটি একটি মানের নাম। আমরা রোকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠাসহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি। আর এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের পর আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়।

তিনি বলেন, ‘মূলত, জুলাই বিপ্লব আমাদের শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশাসন- দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদের এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে হবে।’

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীনের পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৪ বিপ্লবের রক্ষাকবজ জুলাই সনদ: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রোকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেন, জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষাকবজ। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনোভাবে মেনে নেবে না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রোকনিয়াত কোনো পদ-পদবি নয় বরং এটি একটি মানের নাম। আমরা রোকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠাসহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি। আর এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের পর আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়।

তিনি বলেন, ‘মূলত, জুলাই বিপ্লব আমাদের শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশাসন- দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদের এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে হবে।’

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীনের পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com