শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে: এনসিপি নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‌‌‘শাপলা’ না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এমনকি প্রয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

শাহিন বলেন, এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই আমরা এমন একটি প্রতীক চেয়েছি, যা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য ও শনাক্তযোগ্য হবে। তাই শাপলাকেই আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি রাজনৈতিক প্রভাবে আমাদের শাপলা প্রতীক না দেয় বা পক্ষপাতিত্ব করে, তাহলে আমরা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজন হলে ইলেকশন কমিশন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করবো।

তিনি অভিযোগ করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে পক্ষপাত দেখা যাচ্ছে। তিনি এটিকে আইন ও ন্যায়ের পরিপন্থি এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাসহ অন্য জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে: এনসিপি নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‌‌‘শাপলা’ না দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এমনকি প্রয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

শাহিন বলেন, এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই আমরা এমন একটি প্রতীক চেয়েছি, যা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য ও শনাক্তযোগ্য হবে। তাই শাপলাকেই আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি রাজনৈতিক প্রভাবে আমাদের শাপলা প্রতীক না দেয় বা পক্ষপাতিত্ব করে, তাহলে আমরা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজন হলে ইলেকশন কমিশন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করবো।

তিনি অভিযোগ করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে পক্ষপাত দেখা যাচ্ছে। তিনি এটিকে আইন ও ন্যায়ের পরিপন্থি এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাসহ অন্য জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com