স্ত্রীর হাতে স্বামী খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গফুর ভান্ডারীর বাড়িতে স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খালেদা নামে এক নারী তার স্বামী মো. আলমগীরকে (৪৫) কুপিয়ে হত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খালেদাকে আটক করে।

স্থানীয়রা জানান, ২০০২ সালে খালেদা ও আলমগীরের পারিবারিকভাবে বিয়ে হয়। এর আগে আলমগীর আরেকটি বিয়ে করেছিলেন, যা বিচ্ছেদে শেষ হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে রয়েছে।

খালেদার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৪ সালে আলমগীর আরেকটি বিয়ে করেন। এরপর থেকে সংসারে অশান্তি দেখা দেয়। খালেদার অভিযোগ, আলমগীর সংসারের খরচ বহন করতেন না এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপে ক্ষিপ্ত হয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান।

দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছে, খালেদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার কারণ ও পটভূমি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাঁটি মানুষের ভালবাসা

» বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া

» ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

» শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার

» প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

» তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস

» ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

» নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্ত্রীর হাতে স্বামী খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গফুর ভান্ডারীর বাড়িতে স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খালেদা নামে এক নারী তার স্বামী মো. আলমগীরকে (৪৫) কুপিয়ে হত্যা করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খালেদাকে আটক করে।

স্থানীয়রা জানান, ২০০২ সালে খালেদা ও আলমগীরের পারিবারিকভাবে বিয়ে হয়। এর আগে আলমগীর আরেকটি বিয়ে করেছিলেন, যা বিচ্ছেদে শেষ হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে রয়েছে।

খালেদার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৪ সালে আলমগীর আরেকটি বিয়ে করেন। এরপর থেকে সংসারে অশান্তি দেখা দেয়। খালেদার অভিযোগ, আলমগীর সংসারের খরচ বহন করতেন না এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপে ক্ষিপ্ত হয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান।

দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছে, খালেদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার কারণ ও পটভূমি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com