নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণায় এনসিপির নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :   চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। চলতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছি দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে— রাজনৈতিক মতামতের কারণে কাউকে নিজ এলাকায় প্রবেশে বাধা দেওয়া বা ‘সর্বাত্মক প্রতিরোধ’ ঘোষণার মতো হুমকি কোনো রাজনৈতিক আচরণ নয়; বরং এটি আগ্রাসী মনোভাব ও রাজনৈতিক পরাজয়ের বহিঃপ্রকাশ।

এনসিপি আরও জানিয়েছে, অতীতে আওয়ামী লীগ আমলে বিরোধী নেতাদের নানা সময় এলাকায় প্রবেশে বাধা দেওয়া হতো, হামলা ও হুমকি দেওয়া হতো। এখন একই ধরণের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে এনসিপি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানতে চেয়েছে, ‘সর্বাত্মক প্রতিরোধ’ বলতে কী বোঝানো হয়েছে? দলটির দাবি, রাজনৈতিক মন্তব্যের জবাব রাজনীতি দিয়েই দিতে হবে; হুমকি ও ত্রাস সৃষ্টি করে নয়।

উল্লেখ্য, এর আগে গত রমজান মাসে নিজ উপজেলায় একটি ইফতার আয়োজনে যোগ দিতে গিয়ে মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকির শিকার হন।

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, তারা আশা করে বিএনপি তাদের উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়েছে— ‘আগামীর বাংলাদেশে হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি যারা করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণায় এনসিপির নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :   চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। চলতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছি দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে— রাজনৈতিক মতামতের কারণে কাউকে নিজ এলাকায় প্রবেশে বাধা দেওয়া বা ‘সর্বাত্মক প্রতিরোধ’ ঘোষণার মতো হুমকি কোনো রাজনৈতিক আচরণ নয়; বরং এটি আগ্রাসী মনোভাব ও রাজনৈতিক পরাজয়ের বহিঃপ্রকাশ।

এনসিপি আরও জানিয়েছে, অতীতে আওয়ামী লীগ আমলে বিরোধী নেতাদের নানা সময় এলাকায় প্রবেশে বাধা দেওয়া হতো, হামলা ও হুমকি দেওয়া হতো। এখন একই ধরণের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে এনসিপি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানতে চেয়েছে, ‘সর্বাত্মক প্রতিরোধ’ বলতে কী বোঝানো হয়েছে? দলটির দাবি, রাজনৈতিক মন্তব্যের জবাব রাজনীতি দিয়েই দিতে হবে; হুমকি ও ত্রাস সৃষ্টি করে নয়।

উল্লেখ্য, এর আগে গত রমজান মাসে নিজ উপজেলায় একটি ইফতার আয়োজনে যোগ দিতে গিয়ে মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকির শিকার হন।

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, তারা আশা করে বিএনপি তাদের উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়েছে— ‘আগামীর বাংলাদেশে হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি যারা করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com