শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে: সারজিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সংগঠক।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়।

সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে: সারজিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সংগঠক।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়।

সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com