বেগুনে পোকা আছে কি না বোঝা যাবে যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অনেকেই বেগুন খেতে পছন্দ করেন। তবে অতিরিক্ত আর্দ্রতা এবং বৃষ্টির কারণে এতে পোকা ধরার সম্ভাবনা বেড়ে যায়।

বাজারে বেগুন কিনতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান- কোন বেগুনটি টাটকা এবং পোকা থেকে মুক্ত। তাই আজ জানাব এমন ৭টি সহজ কৌশল, যার মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন, বেগুনে পোকা আছে কি না।

বিশেষজ্ঞদের মতে, বাজারে বেগুন কিনতে গেলে প্রথমে ভালো করে দেখে নিন, বেগুনে কোনো ছিদ্র বা দাগ আছে কি না। যদি বেগুনের ওপরের চামড়া একেবারে মসৃণ ও দাগছাড়া হয়, তাহলে সেটাতে পোকা থাকার সম্ভাবনা কম।

সব সময় এমন বেগুন কিনুন, যেগুলোতে কোনো ফাটল বা দাগ নেই। কারণ ছোট ছোট দাগ বা ছিদ্র থাকলে সেই বেগুন ভেতর থেকে পচে যেতে পারে এবং তাতে পোকা থাকতে পারে। তাই বেগুন বেছে নেওয়ার সময় একেবারে চকচকে ও পরিষ্কার বেগুনই নিন।

বেগুন কিনতে গেলে হালকা হাতে একটু চেপে দেখুন। যদি সামান্য ভেতরে ঢুকে যায়, তাহলে বুঝবেন সেটিতে বীজ কম এবং এটি তুলনামূলকভাবে নরম। কিন্তু বেগুন যদি শক্ত লাগে এবং চাপ দিলে না ঢুকে, তাহলে বুঝে নিন যে তাতে হয়তো বেশি বীজ আছে বা পোকা থাকতে পারে। তাই বেগুনের দৃঢ়তা অবশ্যই পরীক্ষা করুন।

বাজার থেকে বেগুন কেনার সময় এমন বেগুন বেছে নিন, যেগুলো তুলনায় হালকা। কারণ ভারী বেগুনে বেশি বীজ বা পচা অংশ থাকার সম্ভাবনা থাকে। বেগুন হাতে তুলে নিয়ে তার ওজন বুঝে নিন- যে বেগুন দেখতে বড় হলেও ওজনে হালকা, সেটিই উপযুক্ত। এ ধরনের বেগুন টাটকা, কম বীজযুক্ত এবং খেতেও সুস্বাদু হয়।

বেগুনের বাইরের চামড়ার দিকে ভালো করে লক্ষ্য করুন। যদি বেগুনের ওপর ভাঁজ পড়ে থাকে বা সেটি শুকনো ও নিস্তেজ দেখায়, তাহলে বুঝে নিন যে সেটি পুরনো এবং অনেক দিন আগেই তোলা হয়েছে। যদি বেগুনের রং হালকা বা ফিকে মনে হয়, তাহলে সেটি টাটকা নয়। গাঢ় রঙের, চকচকে ও মসৃণ ত্বকের বেগুন কিনুন। কারণ এমন বেগুনে পচন বা পোকা থাকার সম্ভাবনা অনেক কম।

বেগুন কেনার সময় তার ডাঁটা দেখাও জরুরি। বেগুন গোল হোক বা লম্বা, প্রত্যেকটিতেই ডাঁটা থাকে। যদি ডাঁটা সবুজ হয়, তবে বুঝে নিন যে বেগুনটি টাটকা। কিন্তু যদি ডাঁটা কালচে বা শুকনা দেখায়, তাহলে সে বেগুন কিনবেন না। কারণ এমন বেগুন সাধারণত ৩-৪ দিন পুরনো হয়ে যায় এবং তাতে পোকার ঝুঁকি বেশি থাকে।

সর্বশেষে বেগুনের আকারের দিকেও খেয়াল দিন। সব সময় ছোট সাইজের বেগুন বেছে নিন। কারণ বড় বেগুনে সাধারণত বেশি বীজ ও পোকার সম্ভাবনা থাকে। ছোট বেগুন শুধু টাটকাই নয়, এর তরকারি খেতেও বেশি সুস্বাদু লাগে। তাই বেগুন কেনার সময় এর মাপের ওপর বিশেষ নজর দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

» তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

» জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

» সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

» ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

» ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজও রচিত হয়নি: রুমিন ফারহানা

» রাজের জন্মদিনে প্রকাশ্যে প্রেমের ঝলক শুভশ্রীর

» ভারতে আসছেন শাকিরা

» তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

» নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগুনে পোকা আছে কি না বোঝা যাবে যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অনেকেই বেগুন খেতে পছন্দ করেন। তবে অতিরিক্ত আর্দ্রতা এবং বৃষ্টির কারণে এতে পোকা ধরার সম্ভাবনা বেড়ে যায়।

বাজারে বেগুন কিনতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান- কোন বেগুনটি টাটকা এবং পোকা থেকে মুক্ত। তাই আজ জানাব এমন ৭টি সহজ কৌশল, যার মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন, বেগুনে পোকা আছে কি না।

বিশেষজ্ঞদের মতে, বাজারে বেগুন কিনতে গেলে প্রথমে ভালো করে দেখে নিন, বেগুনে কোনো ছিদ্র বা দাগ আছে কি না। যদি বেগুনের ওপরের চামড়া একেবারে মসৃণ ও দাগছাড়া হয়, তাহলে সেটাতে পোকা থাকার সম্ভাবনা কম।

সব সময় এমন বেগুন কিনুন, যেগুলোতে কোনো ফাটল বা দাগ নেই। কারণ ছোট ছোট দাগ বা ছিদ্র থাকলে সেই বেগুন ভেতর থেকে পচে যেতে পারে এবং তাতে পোকা থাকতে পারে। তাই বেগুন বেছে নেওয়ার সময় একেবারে চকচকে ও পরিষ্কার বেগুনই নিন।

বেগুন কিনতে গেলে হালকা হাতে একটু চেপে দেখুন। যদি সামান্য ভেতরে ঢুকে যায়, তাহলে বুঝবেন সেটিতে বীজ কম এবং এটি তুলনামূলকভাবে নরম। কিন্তু বেগুন যদি শক্ত লাগে এবং চাপ দিলে না ঢুকে, তাহলে বুঝে নিন যে তাতে হয়তো বেশি বীজ আছে বা পোকা থাকতে পারে। তাই বেগুনের দৃঢ়তা অবশ্যই পরীক্ষা করুন।

বাজার থেকে বেগুন কেনার সময় এমন বেগুন বেছে নিন, যেগুলো তুলনায় হালকা। কারণ ভারী বেগুনে বেশি বীজ বা পচা অংশ থাকার সম্ভাবনা থাকে। বেগুন হাতে তুলে নিয়ে তার ওজন বুঝে নিন- যে বেগুন দেখতে বড় হলেও ওজনে হালকা, সেটিই উপযুক্ত। এ ধরনের বেগুন টাটকা, কম বীজযুক্ত এবং খেতেও সুস্বাদু হয়।

বেগুনের বাইরের চামড়ার দিকে ভালো করে লক্ষ্য করুন। যদি বেগুনের ওপর ভাঁজ পড়ে থাকে বা সেটি শুকনো ও নিস্তেজ দেখায়, তাহলে বুঝে নিন যে সেটি পুরনো এবং অনেক দিন আগেই তোলা হয়েছে। যদি বেগুনের রং হালকা বা ফিকে মনে হয়, তাহলে সেটি টাটকা নয়। গাঢ় রঙের, চকচকে ও মসৃণ ত্বকের বেগুন কিনুন। কারণ এমন বেগুনে পচন বা পোকা থাকার সম্ভাবনা অনেক কম।

বেগুন কেনার সময় তার ডাঁটা দেখাও জরুরি। বেগুন গোল হোক বা লম্বা, প্রত্যেকটিতেই ডাঁটা থাকে। যদি ডাঁটা সবুজ হয়, তবে বুঝে নিন যে বেগুনটি টাটকা। কিন্তু যদি ডাঁটা কালচে বা শুকনা দেখায়, তাহলে সে বেগুন কিনবেন না। কারণ এমন বেগুন সাধারণত ৩-৪ দিন পুরনো হয়ে যায় এবং তাতে পোকার ঝুঁকি বেশি থাকে।

সর্বশেষে বেগুনের আকারের দিকেও খেয়াল দিন। সব সময় ছোট সাইজের বেগুন বেছে নিন। কারণ বড় বেগুনে সাধারণত বেশি বীজ ও পোকার সম্ভাবনা থাকে। ছোট বেগুন শুধু টাটকাই নয়, এর তরকারি খেতেও বেশি সুস্বাদু লাগে। তাই বেগুন কেনার সময় এর মাপের ওপর বিশেষ নজর দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com