পিআর এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত: কায়সার কামাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা অনুষ্ঠানে যোগদান করে এমন মন্তব্য করেন তিনি।

কায়সার কামাল বলেন, পিআরের জন্য মানুষ জীবন দেয়নি। যারা পিআর দাবি করছেন তারাও অনেকেই এটা বোঝেন না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দিয়ে দিক।

জামায়াত ধর্মীয় আবেগ নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বলেন, তারা পিআর এর নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ যেন তৈরি না হয়, এজন্যই এমনটা করছে তারা।

এ সময়, রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের

» গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

» আত্মহত্যার প্ররোচনা মামলা ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

» সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্লট দখলের মামলায় সাক্ষ্য শুরু

» ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

» অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

» একে একে আটক ইমরান খানের তিন বোন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

» মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ

» রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান মারা গেছেন

» পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিআর এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত: কায়সার কামাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা অনুষ্ঠানে যোগদান করে এমন মন্তব্য করেন তিনি।

কায়সার কামাল বলেন, পিআরের জন্য মানুষ জীবন দেয়নি। যারা পিআর দাবি করছেন তারাও অনেকেই এটা বোঝেন না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দিয়ে দিক।

জামায়াত ধর্মীয় আবেগ নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বলেন, তারা পিআর এর নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ যেন তৈরি না হয়, এজন্যই এমনটা করছে তারা।

এ সময়, রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com