রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাস মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার  বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। ফলে তিন দিন পর রাজশাহী বিভাগের তিন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হলো।

জানা গেছে, গেল ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তিন দিন পরে বাস চলাচল শুরু হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে গেল ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার  কর্মবিরতির ডাক দেয়।

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, দুই পক্ষের (বাস মালিক ও শ্রমিক) সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হচ্ছে। এ নিয়ে ঢাকার গাবতলীতে বসা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

» আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

» বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

» ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে: স্পিকার

» হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ , মামলা ৫৫ টিটি

» কারের নিচে লুকিয়ে রাখা বার্মিজ ইয়াবাসহ আটক ১

» কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

» মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

» বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের: চীনা রাষ্ট্রদূত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাস মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার  বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। ফলে তিন দিন পর রাজশাহী বিভাগের তিন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হলো।

জানা গেছে, গেল ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তিন দিন পরে বাস চলাচল শুরু হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে গেল ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার  কর্মবিরতির ডাক দেয়।

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, দুই পক্ষের (বাস মালিক ও শ্রমিক) সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হচ্ছে। এ নিয়ে ঢাকার গাবতলীতে বসা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com