দাদাগিরি নয় ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক। সম্প্রতি নিউইয়র্কে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিহাসের এক জটিল পর্যায়ে রয়েছে। ঢাকা-নয়াদিল্লির মধ্যকার এই টানাপোড়েনের জন্য প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাই একে অপরকে দায়ী করছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের মনোভাব নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এসব কাজই সম্পর্কের ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ ষড়যন্ত্রের দিকে যায়, তখনই ক্ষতি হয়।

বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটি এখন ভারতের ওপর নির্ভর করছে। তারা যদি চায়, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে, তাহলেই সমাধান সম্ভব।

মির্জা ফখরুল বলেন, ভারতসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। এজন্য দলটির আন্তরিকতার কোনো কমতি নেই। সব দেশের সাথেই আমরা বন্ধুত্ব করতে চাই। এরই মধ্যে আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন দেশে আসছি-যাচ্ছি। ভারতের সাথেও আমাদের একটা সুসম্পর্ক ছিল। এখন ভারতের ওপর নির্ভর করছে, তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায়।

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি বলে জানান এই বর্ষীয়ান রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, তা আবারও পরিষ্কার করেন দলটির মহাসচিব। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে আসে, সেদিকেই তাকিয়ে আছে দুই দেশের মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাদাগিরি নয় ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক। সম্প্রতি নিউইয়র্কে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিহাসের এক জটিল পর্যায়ে রয়েছে। ঢাকা-নয়াদিল্লির মধ্যকার এই টানাপোড়েনের জন্য প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাই একে অপরকে দায়ী করছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের মনোভাব নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এসব কাজই সম্পর্কের ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ ষড়যন্ত্রের দিকে যায়, তখনই ক্ষতি হয়।

বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটি এখন ভারতের ওপর নির্ভর করছে। তারা যদি চায়, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে, তাহলেই সমাধান সম্ভব।

মির্জা ফখরুল বলেন, ভারতসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। এজন্য দলটির আন্তরিকতার কোনো কমতি নেই। সব দেশের সাথেই আমরা বন্ধুত্ব করতে চাই। এরই মধ্যে আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন দেশে আসছি-যাচ্ছি। ভারতের সাথেও আমাদের একটা সুসম্পর্ক ছিল। এখন ভারতের ওপর নির্ভর করছে, তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায়।

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি বলে জানান এই বর্ষীয়ান রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, তা আবারও পরিষ্কার করেন দলটির মহাসচিব। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে আসে, সেদিকেই তাকিয়ে আছে দুই দেশের মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com