খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, আটকা পণ্যবাহী ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি থমথমে। সেনাবাহিনীর নিরাপত্তায় বিভিন্নভাবে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো নিরাপত্তা দিয়ে খাগড়াছড়িতে পৌঁছেছে। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ি শান্তি পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দীন জানান, প্রশাসনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অবরোধকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে। তাই ঢাকা-চট্টগ্রামগামী টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কেনার জন্য যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন।

শহরের জিরো মাইল, কলেজ গেট, দক্ষিণ মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে থাকায় এখানকার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পৌর শহরে কিছু ব্যাটারি চালিত টমটম চলাচল করছে। তবে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন বেশি, কারণ দূরপাল্লার যানবাহন এখান থেকে ছাড়ছে না।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ অবস্থায় দিনমজুর শ্রেণির মানুষ ও পরিবহন শ্রমিকরা বেকার সময় পার করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী

» সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

» চট্টগ্রামে ছয় হত্যা : হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

» এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

» বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে তেলের দাম অপরিবর্তিত: জ্বালানিমন্ত্রী

» স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার

» ১০০ লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে একজন গ্রেফতার

» জয়ার গ্ল্যামারাস ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা

» ঝড়ে রেললাইনে গাছ পড়ে ২ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

» এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, আটকা পণ্যবাহী ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি থমথমে। সেনাবাহিনীর নিরাপত্তায় বিভিন্নভাবে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো নিরাপত্তা দিয়ে খাগড়াছড়িতে পৌঁছেছে। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ি শান্তি পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দীন জানান, প্রশাসনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অবরোধকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে। তাই ঢাকা-চট্টগ্রামগামী টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কেনার জন্য যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন।

শহরের জিরো মাইল, কলেজ গেট, দক্ষিণ মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে থাকায় এখানকার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পৌর শহরে কিছু ব্যাটারি চালিত টমটম চলাচল করছে। তবে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন বেশি, কারণ দূরপাল্লার যানবাহন এখান থেকে ছাড়ছে না।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ অবস্থায় দিনমজুর শ্রেণির মানুষ ও পরিবহন শ্রমিকরা বেকার সময় পার করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com