৪ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (২৫)।

৫৮ বিজিবির সিও কর্নেল রফিকুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহেশপুর সীমান্তের কাকিলাদাড়ী বাজারে অবস্থান নেন। পরে বাসে তল্লাশি চালিয়ে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, অপর চোরাকারবারি শ্রী রনজিত বিশ্বাসকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (২৫)।

৫৮ বিজিবির সিও কর্নেল রফিকুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহেশপুর সীমান্তের কাকিলাদাড়ী বাজারে অবস্থান নেন। পরে বাসে তল্লাশি চালিয়ে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, অপর চোরাকারবারি শ্রী রনজিত বিশ্বাসকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com