সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা বৈঠকে অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা বৈঠকে অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com