খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেছে।

আজ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় প্রশাসন এ উদ্যোগ নেন। এদিকে, অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তের গুলিতে দুজন আহত, ২ লাখ টাকা ছিনতাই

» সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

» জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

» গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে :গোলাম পরওয়ার

» ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

» গ্যাস সংকটে ভোগান্তি: অন্তর্বর্তী সরকার সময় হলে ‘ওই চল যমুনা যাই!’ আজকে ইউনূস সরকারের…!!’

» রিশাদের রাওয়ালপিন্ডিজের টানা চতুর্থ হার

» খেলাধুলার মাধ্যমে সুস্থ-সচেতন জাতি গঠন করা সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

» আদালতে শিরীন শারমিন

» আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেছে।

আজ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় প্রশাসন এ উদ্যোগ নেন। এদিকে, অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com