ইসির সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়া সরকারের জন্য লজ্জার বিষয়। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারাও সরকারের দুর্বলতা প্রকাশ করেছে।

গণঅধিকার পরিষদ ও এনসিপি নিয়ে তিনি বলেন, জনগণ এই দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। তাই ঐক্যের বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সভায় এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী বইমেলা

» দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

» টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

» পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

» ‘নমুনা নোট’ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

» স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা!

» দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

» নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

» নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

» অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসির সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিতো। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়া সরকারের জন্য লজ্জার বিষয়। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারাও সরকারের দুর্বলতা প্রকাশ করেছে।

গণঅধিকার পরিষদ ও এনসিপি নিয়ে তিনি বলেন, জনগণ এই দুটি দলকে একসঙ্গে দেখতে চায়। তাই ঐক্যের বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সভায় এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com