প্রাইভেটকারে ধাক্কায় অল্পের জন্য বেঁচে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক নিজেই সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।’ তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি, হাইওয়ে পুলিশও পায়নি। কাউকে না পেলে ব্যবস্থা নেওয়া যায় না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাইভেটকারে ধাক্কায় অল্পের জন্য বেঁচে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক নিজেই সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।’ তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি, হাইওয়ে পুলিশও পায়নি। কাউকে না পেলে ব্যবস্থা নেওয়া যায় না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com