শসা খেলে কি পেটের চর্বি কমে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় শসা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয়। কিন্তু সত্যিই কি শসা খেলে পেটের মেদ কমে যায়?

পুষ্টিবিদদের মতে, হ্যাঁ শসা পেটের চর্বি কমাতে সাহায্য করে।

কারণ, শসায় প্রায় ৯৫ শতাংশই পানি এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। একইসঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

শসা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর

  • শসার পানির পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে
  • কম ক্যালোরি যুক্ত হওয়ায় এটি ‘ডায়েট ফ্রেন্ডলি’ খাবার
  • ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে
  • ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে

শুধু ওজন কমানো নয়, শসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে।

এছাড়া, শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

ওজন কমাতে ও পেটের মেদ ঝরাতে শসা হতে পারে সহজ, উপকারী এবং স্বাস্থ্যকর একটি উপায়। তবে একে একমাত্র সমাধান ভাবা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের সঙ্গে শসাকে অন্তর্ভুক্ত করলে ফল মিলতে পারে দ্রুত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শসা খেলে কি পেটের চর্বি কমে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় শসা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয়। কিন্তু সত্যিই কি শসা খেলে পেটের মেদ কমে যায়?

পুষ্টিবিদদের মতে, হ্যাঁ শসা পেটের চর্বি কমাতে সাহায্য করে।

কারণ, শসায় প্রায় ৯৫ শতাংশই পানি এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। একইসঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

শসা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর

  • শসার পানির পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে
  • কম ক্যালোরি যুক্ত হওয়ায় এটি ‘ডায়েট ফ্রেন্ডলি’ খাবার
  • ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে
  • ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে

শুধু ওজন কমানো নয়, শসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে।

এছাড়া, শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

ওজন কমাতে ও পেটের মেদ ঝরাতে শসা হতে পারে সহজ, উপকারী এবং স্বাস্থ্যকর একটি উপায়। তবে একে একমাত্র সমাধান ভাবা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের সঙ্গে শসাকে অন্তর্ভুক্ত করলে ফল মিলতে পারে দ্রুত। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com