ফ্যাটি লিভার প্রতিরোধে পাঁচটি উপকারী সবজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্যাটি লিভার আজকাল ঘরে ঘরে দেখা যায় এমন এক স্বাস্থ্য সমস্যা। শুধু প্রাপ্তবয়স্ক নয়, অনেক তরুণ ও কিশোর-কিশোরীও এই সমস্যায় ভুগছেন। লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু ফ্যাট জমে গেলে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সার্বিক শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হয়।

ফ্যাটি লিভার প্রতিরোধে খাদ্যাভ্যাসের পরিবর্তনই প্রথম ধাপ। বিশেষ কিছু সবজি নিয়মিত খেলে লিভারের ফ্যাট কমাতে এবং টক্সিন বের করতে সাহায্য পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক ৫টি উপকারী সবজির কথা—

ব্রকলি:
কম ক্যালরির এই সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা লিভারের ফ্যাট কমাতে ও প্রদাহ ও সংক্রমণ রোধে সহায়তা করে। নিয়মিত ব্রকলি খাওয়া লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

পালং শাক:
পালং শাকে ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা লিভারের ক্ষয় রোধ করে ও প্রদাহ কমায়। পালং ছাড়াও শর্ষে শাক, মেথি শাকও উপকারী।

বিট:
বিটে রয়েছে ফোলেট ও পেকটিন, যা লিভার থেকে টক্সিন বের করতে সহায়তা করে। নিয়মিত বিট খেলে লিভারের ফ্যাট ও প্রদাহ দুটোই কমে।

লাউ:
লাউ শরীর ঠাণ্ডা রাখে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সকালে লাউয়ের রস খাওয়া বিশেষ উপকারী।

ফ্যাটি লিভার পুরোপুরি প্রতিরোধ সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও এসব সবজি নিয়মিত খেলে লিভারের সুস্থতা বজায় রাখা যায়। বাইরে তৈরির খাবার কমিয়ে, পুষ্টিকর ও ঘরোয়া সবজি বেশি খাওয়া ফ্যাটি লিভার প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায়।সূত্র: এই সময়

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যাটি লিভার প্রতিরোধে পাঁচটি উপকারী সবজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্যাটি লিভার আজকাল ঘরে ঘরে দেখা যায় এমন এক স্বাস্থ্য সমস্যা। শুধু প্রাপ্তবয়স্ক নয়, অনেক তরুণ ও কিশোর-কিশোরীও এই সমস্যায় ভুগছেন। লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু ফ্যাট জমে গেলে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সার্বিক শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হয়।

ফ্যাটি লিভার প্রতিরোধে খাদ্যাভ্যাসের পরিবর্তনই প্রথম ধাপ। বিশেষ কিছু সবজি নিয়মিত খেলে লিভারের ফ্যাট কমাতে এবং টক্সিন বের করতে সাহায্য পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক ৫টি উপকারী সবজির কথা—

ব্রকলি:
কম ক্যালরির এই সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা লিভারের ফ্যাট কমাতে ও প্রদাহ ও সংক্রমণ রোধে সহায়তা করে। নিয়মিত ব্রকলি খাওয়া লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

পালং শাক:
পালং শাকে ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা লিভারের ক্ষয় রোধ করে ও প্রদাহ কমায়। পালং ছাড়াও শর্ষে শাক, মেথি শাকও উপকারী।

বিট:
বিটে রয়েছে ফোলেট ও পেকটিন, যা লিভার থেকে টক্সিন বের করতে সহায়তা করে। নিয়মিত বিট খেলে লিভারের ফ্যাট ও প্রদাহ দুটোই কমে।

লাউ:
লাউ শরীর ঠাণ্ডা রাখে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সকালে লাউয়ের রস খাওয়া বিশেষ উপকারী।

ফ্যাটি লিভার পুরোপুরি প্রতিরোধ সম্ভব নয়, তবে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও এসব সবজি নিয়মিত খেলে লিভারের সুস্থতা বজায় রাখা যায়। বাইরে তৈরির খাবার কমিয়ে, পুষ্টিকর ও ঘরোয়া সবজি বেশি খাওয়া ফ্যাটি লিভার প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায়।সূত্র: এই সময়

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com