সোনার দাম আবারো বাড়ল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। অবশ্য গত ১৬ সেপ্টেম্বর বাড়ানো হয় রুপার দাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কণ্ঠের সমস্যার কারণ কী?

» ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদ অধিবেশন

» ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার

» মাটির নিচ থেকে প্রাচীন মটকা উদ্ধার, ‌‘গুপ্তধনের’ খবরে উৎসুক জনতার ভিড়

» ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার ১২, উত্তাল রাজপথ

» ব্যাংকের ভুলে ‘হঠাৎ কোটিপতি’ কৃষকের স্ত্রী, গড়লেন সততার অনন্য নজির

» দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

» রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না : প্রধানমন্ত্রী

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোনার দাম আবারো বাড়ল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। অবশ্য গত ১৬ সেপ্টেম্বর বাড়ানো হয় রুপার দাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com