নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ  (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লা থেকে ফেনীর দিকে যাচ্ছিল মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাস। মহাসড়কের ছুপুয়া নামক স্থানে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়েন মহাসড়কে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল ইসলাম  বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রসুন খেলে কি কোলেস্টেরল কমে?

» স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন

» গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

» ডিম না কি পনির, বেশি প্রোটিনের জন্য কোনটি খাবেন?

» মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফ্রান্স দূতাবাসের অভিনন্দন

» বিরোধীদলকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

» নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনলের শুভেচ্ছা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আশা

» সংবিধানের ৭০ অনুচ্ছেদের ‘কবর’ দেওয়া হবে: চিফ হুইপ

» নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ  (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লা থেকে ফেনীর দিকে যাচ্ছিল মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাস। মহাসড়কের ছুপুয়া নামক স্থানে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়েন মহাসড়কে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল ইসলাম  বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com