নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব: মির্জা ফয়সল আমিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের প্রধান সমস্যাগুলোর একটি মাদক উল্লেখ করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেছেন, আমি নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ২৯ (অক্টোবর) তারিখের পর মাদক ব্যবসা ছেড়ে চলে যান। অন্যথায় পরিণতির জন্য নিজেরাই দায়ী থাকবেন।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফয়সল আমিন।

তিনি বলেন, এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। আমি যদি নির্বাচিত হই, তাহলে ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূল করা হবে—এমন আস্থা কি আপনাদের আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন?

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ে যারা মাদক ব্যবসা করেন, যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের অনুরোধ করব, ২৯ তারিখের পর এই ব্যবসা ছেড়ে চলে যান। যদি এই ব্যবসা না ছাড়েন, তাহলে আপনাদের যে পরিণতি হবে, তার জন্য আপনারাই দায়ী থাকবেন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক শুধু একজন সন্তানকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এ সময় মাদক নির্মূলে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

মির্জা ফয়সল আমিন বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, মাদক বন্ধ করতে হবে। আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ঠাকুরগাঁওয়ের আগামী ভবিষ্যৎ।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, শহরের চারপাশ দিয়ে একটি রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সড়ক বাইপাস হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটি উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ঠাকুরগাঁওকে সাজানোর স্বপ্ন আছে আমার। ঠাকুরগাঁওকে একটি অপূর্ব সুন্দর নগরী হিসেবে দেখতে চাই আমরা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন শহর গড়ে তুলতে চাই।

বক্তব্যের শেষ দিকে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ তুলে মির্জা ফয়সল আমিন বলেন, সিদ্ধান্ত এখন জনগণের হাতে। তারা উন্নয়ন চান, নাকি উন্নয়ন বাধাগ্রস্ত হোক—সেটি তাদেরই ঠিক করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

» রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

» শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

» রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ

» চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

» তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

» যে ৪ অভ্যাসে নষ্ট হতে পারে স্মার্টফোনের টাইপ-সি চার্জিং পোর্ট

» সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

» ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

» প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ, উৎসবমুখর রাজশাহী-নওগাঁ মহাসড়ক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব: মির্জা ফয়সল আমিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের প্রধান সমস্যাগুলোর একটি মাদক উল্লেখ করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেছেন, আমি নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ২৯ (অক্টোবর) তারিখের পর মাদক ব্যবসা ছেড়ে চলে যান। অন্যথায় পরিণতির জন্য নিজেরাই দায়ী থাকবেন।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফয়সল আমিন।

তিনি বলেন, এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। আমি যদি নির্বাচিত হই, তাহলে ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূল করা হবে—এমন আস্থা কি আপনাদের আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন?

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ে যারা মাদক ব্যবসা করেন, যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের অনুরোধ করব, ২৯ তারিখের পর এই ব্যবসা ছেড়ে চলে যান। যদি এই ব্যবসা না ছাড়েন, তাহলে আপনাদের যে পরিণতি হবে, তার জন্য আপনারাই দায়ী থাকবেন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক শুধু একজন সন্তানকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এ সময় মাদক নির্মূলে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

মির্জা ফয়সল আমিন বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, মাদক বন্ধ করতে হবে। আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ঠাকুরগাঁওয়ের আগামী ভবিষ্যৎ।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, শহরের চারপাশ দিয়ে একটি রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সড়ক বাইপাস হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটি উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ঠাকুরগাঁওকে সাজানোর স্বপ্ন আছে আমার। ঠাকুরগাঁওকে একটি অপূর্ব সুন্দর নগরী হিসেবে দেখতে চাই আমরা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন শহর গড়ে তুলতে চাই।

বক্তব্যের শেষ দিকে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ তুলে মির্জা ফয়সল আমিন বলেন, সিদ্ধান্ত এখন জনগণের হাতে। তারা উন্নয়ন চান, নাকি উন্নয়ন বাধাগ্রস্ত হোক—সেটি তাদেরই ঠিক করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com