ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান (৩৫), তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ফজলুর রহমান মোহনপুরের কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি অটোরিকসা চালাচ্ছিলেন। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করতে গেলে বাধা দেয়ায় তাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমান অটোরিকশা চালিয়ে কেশরহাট বাজার পর্যন্ত আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ফজলুর রহমান আহত হওয়ার পরও অটোরিকশা নিজেই চালিয়ে কেশরহাট পর্যন্ত আসেন এবং স্থানীয়দের জানাতে সক্ষম হন যে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে হত্যা করেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্ন ও অন্যায়

» সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

» কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু, প্রকৌশলী বরখাস্ত

» ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

» শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার অভিযানে ২৬ জন গ্রেফতার

» ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

» গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতিব জরুরি’ নির্দেশনা

» আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ

» ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান (৩৫), তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ফজলুর রহমান মোহনপুরের কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি অটোরিকসা চালাচ্ছিলেন। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করতে গেলে বাধা দেয়ায় তাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমান অটোরিকশা চালিয়ে কেশরহাট বাজার পর্যন্ত আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ফজলুর রহমান আহত হওয়ার পরও অটোরিকশা নিজেই চালিয়ে কেশরহাট পর্যন্ত আসেন এবং স্থানীয়দের জানাতে সক্ষম হন যে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে হত্যা করেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com