মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। এরমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।  তিনি আরও জানান, এবার মোট ৩১ হাজার ৮২৮টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭০১ জন। পুনঃনিরীক্ষণের ফলে মোট ২০৪ জনের জিপিএ বা জিপিএ-সংক্রান্ত পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগেও জিপিএ-৫ পাওয়া ২২ শিক্ষার্থীর ফল পুনরায় জিপিএ-৫ ই বহাল রয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। আর জিপিএ সংক্রান্ত অন্যান্য পরিবর্তন হয়েছে ৮৫ জনের। এ ছাড়া পুনঃনিরীক্ষণে ৪৫ জন ফেল থেকে পাস করেছেন। অপরদিকে ১৮ জনের ক্ষেত্রে ফেল-টু-ফেল অবস্থাই অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। এরমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।  তিনি আরও জানান, এবার মোট ৩১ হাজার ৮২৮টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭০১ জন। পুনঃনিরীক্ষণের ফলে মোট ২০৪ জনের জিপিএ বা জিপিএ-সংক্রান্ত পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগেও জিপিএ-৫ পাওয়া ২২ শিক্ষার্থীর ফল পুনরায় জিপিএ-৫ ই বহাল রয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। আর জিপিএ সংক্রান্ত অন্যান্য পরিবর্তন হয়েছে ৮৫ জনের। এ ছাড়া পুনঃনিরীক্ষণে ৪৫ জন ফেল থেকে পাস করেছেন। অপরদিকে ১৮ জনের ক্ষেত্রে ফেল-টু-ফেল অবস্থাই অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com