প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে। এদিন উপজেলার ২৭ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচি শুরুর কথা জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের জন্য সমান সুযোগের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ তারই অংশ।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি যারা বিদ্যালয়ে পড়ছে, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও এর অংশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে নতুন ইউনিফর্মের মডেল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস রাখা হয়েছে। শিশুদের বয়স ও দৈনন্দিন বিদ্যালয়জীবনের কথা বিবেচনা করে ইউনিফর্ম তৈরিতে আরাম, ব্যবহারিক সুবিধা এবং একরূপতার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। তখন জুলাই থেকে এ কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছিল।

সভায় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ নিয়েও আলোচনা হয়। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে বলে জানানো হয়।

ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে শুধু ইউনিফর্ম নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য উপকরণও ধীরে ধীরে সহায়তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে। এদিন উপজেলার ২৭ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচি শুরুর কথা জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের জন্য সমান সুযোগের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ তারই অংশ।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি যারা বিদ্যালয়ে পড়ছে, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও এর অংশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে নতুন ইউনিফর্মের মডেল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস রাখা হয়েছে। শিশুদের বয়স ও দৈনন্দিন বিদ্যালয়জীবনের কথা বিবেচনা করে ইউনিফর্ম তৈরিতে আরাম, ব্যবহারিক সুবিধা এবং একরূপতার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। তখন জুলাই থেকে এ কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছিল।

সভায় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ নিয়েও আলোচনা হয়। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে বলে জানানো হয়।

ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে শুধু ইউনিফর্ম নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য উপকরণও ধীরে ধীরে সহায়তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com