দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানের সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এবং কাগজপত্র যাচাই করে। অভিযানের একপর্যায়ে একটি নোয়াহ মাইক্রোবাস থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া সড়ক আইন লঙ্ঘনের দায়ে ১৫টি গাড়িকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর বৈধতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

» মুদি দোকানের সামনে থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

» বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

» হাঁসের মাংসের কোর্মা রান্নার রেসিপি

» বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মীকে নির্যাতন : আদালতের লোমহর্ষক বর্ণনা

» মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

» এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল

» বাসের ধাক্কায় ফলসহ উল্টে গেল ট্রাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানের সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এবং কাগজপত্র যাচাই করে। অভিযানের একপর্যায়ে একটি নোয়াহ মাইক্রোবাস থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া সড়ক আইন লঙ্ঘনের দায়ে ১৫টি গাড়িকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর বৈধতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com