জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা- সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে। কোন দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির।এছাড়াও, শিগগিরই পরবর্তী কর্মসূচি দেয়া হবে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেয়া হবে না।

প্রসঙ্গত, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। এর আগে, দুপুরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হয় পল্টনে। তাদের দাবিতে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা- সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে। কোন দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির।এছাড়াও, শিগগিরই পরবর্তী কর্মসূচি দেয়া হবে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেয়া হবে না।

প্রসঙ্গত, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। এর আগে, দুপুরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হয় পল্টনে। তাদের দাবিতে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com