জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার  সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবর আলী উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর আলীকে আটক করে। পরে তাকে চারঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাবর আলীকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

» ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

» দেশিয় অস্ত্রসহ আটক ১

» প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

» কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

» মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মামুনুল হক

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার  সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবর আলী উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর আলীকে আটক করে। পরে তাকে চারঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাবর আলীকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com