এবার তাজমহল ঘিরে বহুতল নিরাপত্তা বলয়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে তাজমহলকে বহুতল নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।

তাজমহলের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ ও স্থানীয় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। বলেন, কোনো ব্যক্তি, বস্তু বা যানবাহন সন্দেহভাজন মনে হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে।

পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, তাজমহল এলাকায় সরকারি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তল্লাশি ও নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অঘটন ঘটতে না পারে।

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অন্তত দশজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুরো ভারতেই সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানিয়েছেন, একটি হুন্ডাই আই-টুয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে তিনজন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতোটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। একজন বলেন, বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে ওঠে।  সূত্র: ইন্ডিয়া টুডে 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবার তাজমহল ঘিরে বহুতল নিরাপত্তা বলয়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে তাজমহলকে বহুতল নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।

তাজমহলের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ ও স্থানীয় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। বলেন, কোনো ব্যক্তি, বস্তু বা যানবাহন সন্দেহভাজন মনে হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে।

পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, তাজমহল এলাকায় সরকারি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তল্লাশি ও নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অঘটন ঘটতে না পারে।

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অন্তত দশজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুরো ভারতেই সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানিয়েছেন, একটি হুন্ডাই আই-টুয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে তিনজন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতোটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। একজন বলেন, বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে ওঠে।  সূত্র: ইন্ডিয়া টুডে 

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com