১২ বছর পর ফিরছে ‘রাউডি রাঠোর’, থাকছেন না অক্ষয় কুমার

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রাউডি রাঠোর’ মুক্তির ১২ বছর পর আসছে এর সিক্যুয়েল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ—এই পর্বে আর থাকছেন না মূল চরিত্রের নায়ক অক্ষয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বলিউডে ইতিমধ্যেই সিক্যুয়েল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বনশালি বর্তমানে ব্যস্ত আছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছর ধরে সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান মিলে চিত্রনাট্যে কাজ করছেন। পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় পরিচালক পিএস মিথ্রান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই শুরু হবে শুটিং।

সবচেয়ে বড় চমক হলো, অক্ষয় কুমার নয়, এবার নতুন কোনো তারকাকে নেওয়া হবে প্রধান চরিত্রে। প্রথমে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম বিবেচনায় থাকলেও তিনি প্রকল্প থেকে সরে গেছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার তারা একজন ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নিতে চায়, তিনি অক্ষয়ের জায়গা পূরণ করতে পারেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’ ছিল এস এস রাজামৌলির তামিল সিনেমা ‘বিক্রমারকুডু’ (২০০৬)-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিব ‘শিবা’ ভরদ্বাজ, এই দ্বৈত চরিত্রে অক্ষয় কুমার দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১২ বছর পর ফিরছে ‘রাউডি রাঠোর’, থাকছেন না অক্ষয় কুমার

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রাউডি রাঠোর’ মুক্তির ১২ বছর পর আসছে এর সিক্যুয়েল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ—এই পর্বে আর থাকছেন না মূল চরিত্রের নায়ক অক্ষয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বলিউডে ইতিমধ্যেই সিক্যুয়েল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বনশালি বর্তমানে ব্যস্ত আছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছর ধরে সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান মিলে চিত্রনাট্যে কাজ করছেন। পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় পরিচালক পিএস মিথ্রান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই শুরু হবে শুটিং।

সবচেয়ে বড় চমক হলো, অক্ষয় কুমার নয়, এবার নতুন কোনো তারকাকে নেওয়া হবে প্রধান চরিত্রে। প্রথমে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম বিবেচনায় থাকলেও তিনি প্রকল্প থেকে সরে গেছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার তারা একজন ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নিতে চায়, তিনি অক্ষয়ের জায়গা পূরণ করতে পারেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’ ছিল এস এস রাজামৌলির তামিল সিনেমা ‘বিক্রমারকুডু’ (২০০৬)-এর হিন্দি রিমেক। সেখানে এএসপি বিক্রম রাঠোর ও শিব ‘শিবা’ ভরদ্বাজ, এই দ্বৈত চরিত্রে অক্ষয় কুমার দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com