কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতৃবৃন্দের ভূমিকা আছে। কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে, যেগুলোর জন্য তাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত। রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত।

অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমান বলেন, ‘দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে? একদমই না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।’ এই উপস্থাপক বলেন, ‘বিএনপি দেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে।

তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না করবে না এবং সেই চেতনাকে ধারণ করে।’
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) একটা মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে।

কিন্তু এই জায়গাটাতে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতৃবৃন্দের ভূমিকা আছে। কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে, যেগুলোর জন্য তাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত। রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত।

অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমান বলেন, ‘দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে? একদমই না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।’ এই উপস্থাপক বলেন, ‘বিএনপি দেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে।

তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না করবে না এবং সেই চেতনাকে ধারণ করে।’
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) একটা মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে।

কিন্তু এই জায়গাটাতে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com