দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্রুজ সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন।

শুক্রবার ফিলিপাইনের সরকারি সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কেনা বাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এবং ছবি প্রকাশ করেছে।

আপাতত ফিলিপাইনের মেরিন কোরের তত্ত্বাবধানে জাম্বালেস প্রদেশের উপকূলীয় সেনাঘাঁটিতে রাখা হয়েছে ‘ব্রাহ্মস ব্যাটারি’। মস্কো-নয়াদিল্লি যৌথ উদ্যোগে গঠিত ব্রাহ্মস এরোস্পেস সংস্থায় তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ফিলিপাইন মেরিন কোর ব্রাহ্মসের জাহাজ বিধ্বংসী সংস্করণ কেনার জন্য বছর কয়েক আগেই চুক্তি করেছিল ভারতের সঙ্গে। সেগুলোই মোতায়েন করেছে তারা।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে চীন। তা নিয়ে দীর্ঘ দিন ধরে ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চলে আসছে।

ফিলিপাইন এবং চীনের মধ্যে বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালাওয়ান থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে ১৯৯৯ সালে ফিলিপাইন নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় দু’দশক আগে। এর পরে ২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপল্‌‌স লিবারেশন আর্মি (পিএলএ)। যা নিয়ে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০১৬ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় ২১ শতাংশই দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহণ করা হয়। বিগত কয়েক বছরে এই পরিমাণ আরও বেড়েছে। সূত্র: ইউএসএনআই, আর্মি রিকগনিশন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অস্বস্তিকর দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বিজয়-রাশমিকা

» মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প

» পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ

» মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার

» তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

» জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স

» জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

» রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব

» থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন

» স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্রুজ সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগামী) ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন।

শুক্রবার ফিলিপাইনের সরকারি সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কেনা বাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এবং ছবি প্রকাশ করেছে।

আপাতত ফিলিপাইনের মেরিন কোরের তত্ত্বাবধানে জাম্বালেস প্রদেশের উপকূলীয় সেনাঘাঁটিতে রাখা হয়েছে ‘ব্রাহ্মস ব্যাটারি’। মস্কো-নয়াদিল্লি যৌথ উদ্যোগে গঠিত ব্রাহ্মস এরোস্পেস সংস্থায় তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ফিলিপাইন মেরিন কোর ব্রাহ্মসের জাহাজ বিধ্বংসী সংস্করণ কেনার জন্য বছর কয়েক আগেই চুক্তি করেছিল ভারতের সঙ্গে। সেগুলোই মোতায়েন করেছে তারা।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে চীন। তা নিয়ে দীর্ঘ দিন ধরে ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চলে আসছে।

ফিলিপাইন এবং চীনের মধ্যে বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালাওয়ান থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে ১৯৯৯ সালে ফিলিপাইন নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় দু’দশক আগে। এর পরে ২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপল্‌‌স লিবারেশন আর্মি (পিএলএ)। যা নিয়ে দু’দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০১৬ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় ২১ শতাংশই দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহণ করা হয়। বিগত কয়েক বছরে এই পরিমাণ আরও বেড়েছে। সূত্র: ইউএসএনআই, আর্মি রিকগনিশন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com